প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লা সদর উপজেলা শনিবার বাবুস সালাম জামিয়া জমিরিয়ার স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন কুমিল্লা জজকোর্টের পিপি এড.কাইমুল হক রিংকু। মাদ্রাসার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। তিনি মাদ্রাসার সুন্দর পরিবেশ ও শিক্ষার মানের প্রশংসা করেন। পরিদর্শন শেষে এড. কাইমুল হক রিংকু মাদ্রাসার অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এই পরিদর্শন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণের জন্য উৎসাহ ও প্রেরণার কারণ হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা শাহ ইলিয়াস ছিদ্দিকী, এড, আঃ মুমিন ফেরদৌস, এড, জসিম উদ্দীন আবাদ, এড, আলী মনসুর ফারুক প্রমুখ ।
















